২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফরুলে বিক্ষুব্ধ জনতার রোষে এক ছিনতাইকারী নিহত

রাজধানীর কাফরুল এলাকায় মঙ্গলবার ছিনতাইয়ের অভিযোগে বিক্ষুব্ধ জনতা এক জনকে হত্যা ও অন্য আরেক জনকে আহত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

মৃত যুবকের নাম নাসির (২৫)। তার সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি।

গুরুতর আহত অবস্থায় শামিম(২৬) নামের আরেক জনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়েছে।

এলাকাবাসী জানায়, পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

পুলিশ সূেত্র জানা যায়, দুপুর আড়াইটায় ঘটনাটি সংঘটিত হয়। কাফরুল থানার ইব্রাহিমপুরে একদল স্থানীয় যুবক চাঁদা আদায়ের জন্য ভ্যালেনটাইন ও বিআরবি গার্মেন্টসে যায়। এ সময় তারা গার্মেন্টস শ্রমিক রেজাউলকে অপহরণের চেষ্টা করলে জনতা তাদের দু জনকে ধরে ফেলে বেধড়ক মারধোর করে। গনপিটুনিতে ঘটনাস্থলে নাসির’র মৃত্যু হয়।

পুলিশ জানায়, কিছুদিন আগে একই স্থান থেকে সন্ত্রাসীরা হাসান নামে একজনকে অপহরণ করে। পরে মুক্তিপনের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।