২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলি হত্যা: রাজশাহীতে প্রতিবাদ, বিক্ষোভ অব্যাহত

রাজশাহীর সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠন স্কুল ছাত্রী মিলি হত্যার বিচারের দাবীতে প্রায় প্রতিদিনই মানববন্ধন, সভা-সমাবেশ, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে আন্দোলন অব্যাহত রেখেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 11:35 AM

Updated : 26 Apr 2022, 05:41 PM

দীর্ঘ ১৮ দিনেও এ চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যাকান্ডের তদন্তে পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারেনি। ফলে মামলার দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তার দক্ষতা নিয়ে নগরবাসীর মনে জন্ম দিয়েছে নানা প্রশ্নের।

পুলিশ সন্দেহ করছে গ্রেফতারকৃত আসামি মিনার অথবা লিয়ন মিলিকে হত্যা করেছে, তবে কোনও সিদ্ধান্তে তারা পৌঁছতে পারেনি।

এদিকে, আন্দোলনরত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বলা হয়, হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, একটি প্রভাবশালী মহলের চাপের মুখে পুলিশ এ মামলার তদন্ত এগিয়ে নিতে পারছে না।

নগরবাসী মামলার তদন্ত সিআইডির কাছে হস্তান্তর করার দাবি জানিয়েছে।

উল্লেখ্য, গত ৩ মে সরকারী পিএন গার্লস উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্রী মিলি নগরীর শেখপাড়া এলাকার নিজ বাড়িতে দুর্বৃত্তদের দ্বারা ধর্ষিত ও নিহত হয়।