২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দশকেও গড়ে উঠেনি কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী

কিশোরগঞ্জ জেলার মারিয়া ইউনিয়নে ২০ দশমিক ৬০ একর ভূমির উপর ১৫০টি বিভিন্ন ক্যাটাগরির প্লট নিয়ে ১৯৮৭ সালে বিসিক শিল্পনগরী যাত্রা শুরু করলেও এখন পর্যন্ত শিল্পনগরী হিসেবে এর কোনও বৈশিষ্ট চোখে পড়ে না। কবে নাগাদ এটি একটি পূর্ণাঙ্গ শিল্পনগরীতে রূপ নেবে তা সংশ্লিষ্ট কেউ বলতে পারছে না।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 12:25 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

কিশোরগঞ্জ শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত এই শিল্পনগরীর ১৫০টি প্লটের মধ্যে এ ক্যাটাগরীর ৬৫টি, বি ক্যাটাগরীর ৬০টি ও সি ক্যাটাগরীর ২৫টি প্লট রয়েছে। এগুলোকে ৫টি জোনে ভাগ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ক্যাটাগরীর ৭২টি প্লট উদ্যোক্তাদের মধ্যে বরাদ্ধ দেয়া হলেও মাত্র ৩টি শিল্প প্রতিষ্ঠানের কাজ শুরু হয়েছে এবং আরও ৬টিতে উৎপাদন শীঘ্রই শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। তবে বড় ধরণের কোনও প্রতিষ্ঠান গড়ে উঠার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

বিসিক শিল্পনগরীর দু’টি অফিস থাকলেও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মাসিক রিপোর্ট দেয়া, ঋণ দেয়া আর নেয়া ছাড়া অন্য কোন কাজ নেই বলে অভিযোগ রয়েছে।

উদ্যেক্তাদের জন্য আকর্ষণীয় সুবিধা প্রদান ও ব্যাংক ঋণের ব্যাবস্থা জরুরী বলে অনেকেই মন্তব্য করেছেন।