গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধ নিহত
গোপালগঞ্জ সদর উপজেলার হেনার কংশুর নামক স্থানে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে রাস্তা পারাপারের সময় বেলায়েত হোসেন (৭০) নামে ওই বৃদ্ধকে বনফুল পরিবহনের একটি নৈশকোচ চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
