২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনের নিরাপত্তা চেয়ে সরকারের কাছে এনজিও কর্মীর আবেদন

পাবনার এক জামায়াত নেতার হুমকির প্রেক্ষিতে সেখানে কর্মরত এক এনজিও কর্মী সরকারের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 07:19 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শুক্রবার ইয়াকুব আলী বলেন, গত ২৬ এপ্রিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ওই জামায়াত নেতা আমিনুর রশিদ ও তার তিন সহযোগীকে গ্রেফতার করে। কিন্তু জেলে থেকেও ওই নেতা ইয়াকুব আলী ও তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

এছাড়া আমিনুর রশিদের ছোট ভাই স্থানীয় বিএনপি নেতা ও পাবনা পৌরসভার কমিশনার সাইফুল ইসলাম বাদশাও তাকে এবং তার পরিবারকে হুমকি প্রদান করছে বলে ইয়াকুব আলী অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পুলিশ উদ্দেশ্যমূলকভাবে মামলার চার্জশিট থেকে আমিনুর রশিদের নাম বাদ দিয়েছে।