শেরপুরে ফেরির রেলিং ভেঙ্গে ট্রাক নদীতে, ড্রাইভার মারা যাওয়ার আশংকা
শেরপুর-জামালপুর ফেরিঘাটে শুক্রবার দেড়টায় ফেরির রেলিং ভেঙ্গে বালুভর্তি একটি ট্রাক পুরাতন ব্রহ্মপুত্র নদে ডুবে গেছে। ট্রাকের হেলপার ও একজন যাত্রী সাতার দিয়ে পাড়ে উঠলেও ড্রাইভার লেবু মিয়া ট্রাক থেকে বের হতে না পারায় ডুবে মারা গেছে বলে আশংকা করা হচ্ছে।
লেবু মিয়ার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ফুলতলা গ্রামে। তার বাবার নাম কায়কোবাদ। পুলিশ জানায়, রেলিং ভেঙ্গে ট্রাকটি ১৫ থেকে ২০ হাত পানির নিচে ডুবে যায়। সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস এবং পুলিশের কাছে ক্রেন বা ডুবুরি না থাকায় উদ্ধারের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা যায়নি। ঘটনার পর থেকে ফেরি চলাচল বন্ধ আছে।
