২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ৪০

জেলার নবীগঞ্জ-শেরপুর সড়কে বুধবার বিকেলে কুর্শি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এক সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪০ জন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, নবীগঞ্জ থেকে যাত্রীবাহি একটি বাস কুর্শি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভাঙ্গা রাস্তায় উল্টে যায়। ঘটনাস্থলেই কুর্শি এলাকার রাশিদা বেগম, মৌলভিবাজারের সাটিয়া আলমপুরের অরুনদত্ত ও দুই মাসের এক শিশু নিহত হয়।

আহতদের নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।