সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৩৮
সিরাগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বুধবার ৩ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের হাইওয়ে ভিলা রেস্টুরেন্টের কাছে একটি মটরসাইকেলকে পথ ছেড়ে দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের প্রাণহানি ঘটে এবং ২০ জন যাত্রী আহত হয়।
নিহতদের একজনের নাম জিন্নতুন্নেসা ওরফে তৃষা (১৭)। আহতরা হচ্ছে: রংপুরের বদরগঞ্জ উপজেলার আবদুস সাত্তার (৭০) ও সামসুল আলম (৪৮), নীলফামারির শাহিদা বেগম (৫২), কুড়িগ্রামের আবদুল হান্নান (৪৫), চাঁদগ্রাম- কুমিল্লার বেলাল (২২), শালবন-রংপুরের মকবুল ইসলাম, রংপুরের বকুল (৩০) ও মিলন (২২), দিনাজপুরের নওয়াবগঞ্জের বেলাল হোসেন (৩২)। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।
অপর দুর্ঘটনায় সিরাজগঞ্জ থেকে পাংশাগামী একটি লোকাল বাস বেলা দেড়টার দিকে বাগডুমার এলাকায় রাস্তার পাশে উল্টে গেলে একজন অজ্ঞাত পরিচয় যাত্রী ঘটনাস্থলে নিহত হয় এবং ১৮ জন আহত হয়।
