২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিমা হায়দার দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার নিযুক্ত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক নাসিমা হায়দারকে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 06:23 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সফল কুটনীতিক নাসিমা হায়দার ১৯৮১ সালে বিসিএস পরীক্ষায় পাশ করে পররাষ্ট্র বিষয়ক ক্যাডারে কর্মজীবন শুরু করেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্সসহ বিএ এবং এম পাশ করার পর একই বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে ডিপ্লোমা লাভ করেন তিনি। পরে ফ্যান্সের রাজধানী প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক এডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন।

নাসিমা হায়দার তার কূটনীতিক ক্যারিয়ারে পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও কানাডা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফ্রান্স ও পাকিস্তানের বাংলাদেশী মিশনসমূহে কর্মরত ছিলেন।