২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ছিনতাইকৃত জাহাজ উদ্ধার, ২ ছিনতাইকারী গ্রেফতার

সদর উপজেলার হরিনা ফেরিঘাট থেকে সোমবার ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে ছিনতাইকৃত একটি জাহাজসহ গ্রেপ্তার করেছে চাঁদপুর নৌ-ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে জসিম গাজী ও বিল্লাল হোসেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 05:09 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

পুলিশ জানায়, ভৈরব থেকে বালি পরিবহনকারী জাহাজ ‘এমভি তারা মিয়া ট্রান্সপোর্ট’ চাঁদপুরের তিন ব্যাক্তি ছিনতাই করে

কৌশলে এর চালক ও শ্রমিকদের জিম্মি করে চাঁদপুরের হরিনাঘাটে নিয়ে আনতে বাধ্য করে। ছিনতাইকারীরা জাহাজের মালিকের কাছে জাহাজ ফেরত বাবদ ১ লাখ টাকা দাবি করে। পুলিশের সহায়তায় জাহাজের মালিক তারা মিয়া জাহাজসহ ছিনতাইকারীদের মধ্যে দুইজনকে ধরতে সক্ষম হয়।

পরে আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়।