২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত সিএমপি কমিশনার আমজাদ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক বিতর্কিত কমিশনার আমজাদ হোসেনকে সোমবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তার বিতর্কিত ভূমিকার কারণে নির্বাচন কমিশনের পরামর্শে পুলিশ হেড কোয়ার্টার তাকে ক্লোজ করে।

চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত ডিআইজি এমএ মাজেদকে কমিশনারের দায়িত্ব দেওয়া হয়।

এছাড়া র‌্যাবে ডেপুটেশনে থাকা রংপুরের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার হারুন উর রশিদকে চাঁদপুরের পুলিশ সুপার (চলতি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

দাঙ্গা পুলিশ ঢাকা-১০ অঞ্চলের পুলিশ সুপার মোরশেদকে সিলেট দাঙ্গা পুলিশ-৯ এ ও সিলেট দাঙ্গা পুলিশ- ৮ এর পুলিশ সুপার বেগম রওশন আরাকে ঢাকা দাঙ্গা পুলিশ-৯ এ বদলি করা হয়েছে।

এছাড়া শেরপুরের সাবেক পুলিশ সুপার নিভাস চন্দ্র মাঝিকে সারদা পুলিশ ট্রেনিং একাডেমি এবং পাবনার পুলিশ সুপার (চলতি) কাজী ফজলুল করিমকে শেরপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।