প্রধানমন্ত্রীর খুলনা সফর ২১ মে: রূপসা সেতু উদ্বোধন করবেন, খুলনা বিএনপির পূর্ব নির্ধারিত সভা বাতিল
দেশের দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি রূপসা সেতু উদ্বোধন করতে ২১ মে খুলনা আসছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশী বিদেশী প্রায় আড়াই হাজার অতিথি উপস্থিত থাকবেন। রূপসা সেতু ছাড়াও প্রধানমন্ত্রী খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এবং কলেজের অনার্স কোর্স ও নির্মিত ছাত্রী নিবাস, কমার্স কলেজ ছাত্রাবাস, খুলনা শিশু হাসপাতালের নবনির্মিত চারতলা ভবন এবং বয়রা ইমাম প্রশিক্ষণ একাডেমির পাঁচতলা ভবন উদ্বোধনের মাধ্যমে কর্মব্যস্ত দিন অতিবাহিত করবেন।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও ব্যস্ততার কারণে ২১ মে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত পূর্ব নির্ধারিত সভা বাতিল করা হয়েছে।
