দেশে শতকরা ৫০ ভাগ মানুষ রক্তশূন্যতায় ভুগছে
স্বাস্থ্য সম্পর্কে যথাযথ সচেতনতার অভাবে দেশের শতকরা ৫০ ভাগ মানুষ রক্তশূন্যতায় ভুগছে। স্বাস্থ্য সচেতনতা ও সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ গ্রহণের মাধ্যমে রক্তশূন্যতায় আক্রান্তদের সংখ্যা কমিয়ে আনা সম্ভব। শুক্রবার ‘এনিমিয়া ইন প্রেগনেন্সি’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, রক্তশূন্যতা ব্যবস্থাপনার জন্য বাজারে অনেক ধরনের আয়রন ঔষধ রয়েছে। তবে এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। এ সকল সীমাবদ্ধতা দূর করে নতুন ধরনের আয়রন বাজারে আসছে।
নগরীর স্থানীয় এক হোটেলে অবষ্ট্রিটিক্যাল এণ্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এবং এ্যারিষ্টোফার্মার উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনখুলনা বিএমএ সভাপতি ডা.রফিকুল হক বাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শামসুন নাহার লাকী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডা. ফজলুল করিম, ডা. ইলিয়াস ও ডা. মোঃ আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডা.রাজিয়া সুলতানা, ডা. জান্নাতুল ফেরদৌস, ডা. হাসান প্রমুখ।
