স্পেকট্রাম মালিক ও পরিচালকের বিরুদ্ধে রিমান্ড আবেদনের শুনানি আগামীকাল
স্পেকট্রাম গার্মেন্টসের মালিক শাহরিয়ার সাঈদ হাসান ও পরিচালক আবুল হাসেম ফকিরের বিরুদ্ধে রিমান্ড আবেদনের শুনানি রোববার অনুষ্ঠিত হবে।
পুলিশ ইন্সপেক্টর রবীন্দ্র নাথ সাহা শনিবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সাত দিনের রিমান্ড আবেদন শুনানির জন্য দরখাস্ত দিলে অভিযুক্ত পক্ষের আইনজীবীরা ১৯ মে শুনানি অনুষ্ঠানের আবেদন জানান।
‘ক’ অঞ্চল আমলী আদালতের ম্যাজিস্ট্রেট আসমা তামকীন অভিযুক্ত পক্ষের আইনজীবীদের আবেদন নাকচ করে রোববার শুনানির দিন ধার্য করেন।
সাভারের পলাশ বাড়ির বাইপাইলে স্পেকট্রাম গার্মেন্টস ফ্যাক্টরি ভবন ধসে পড়ার ঘটনায় অভিযুক্তরা দীর্ঘদিন পলাতক থাকার পর ৮ মে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং শনিবার জামিন আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেন।
শনিবারও আদালতে তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
