২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সড়ক দুর্ঘটনায় বাস শ্রমিক নিহত, আহত ৪০

ভোলা-চরফ্যাশন সড়কের কর্তারহাটে শনিবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একজন নিহত এবং ৪০ জন আহত হয়।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

নিহত তরিকুল ইসলাম ঐ বাসটির একজন স্টাফ। আহতদের মধ্যে ২৬ জনকে ভোলা ও চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসটির আহত যাত্রীরা জানায়, ভোলা থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি চরফ্যাশনের উদ্দেশ্যে যাত্রা করে। কর্তারহাটের কাছাকাছি পৌঁছে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তরিকুল মারা যায়।