কুমিল্লায় বন্যায় ক্ষয়-ক্ষতি রোধে পদক্ষেপ গ্রহন
জেলার ৬টি উপজেলার প্রায় ৪৮টি গ্রাম গোমতী নদীর ভাঙ্গন এবং পাহাড়ী ঢলে ব্যাপক ক্ষয়-ক্ষতি ও ফসল বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে বলে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ অভিমত প্রকাশ করেছেন।
সম্প্রতি জেলার দায়ীত্বপ্রাপ্ত মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বেশ কিছু বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ করেন। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, ডুবন্ত বাঁধ নির্মাণ ও গোমতী নদীর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। এ প্রসঙ্গে পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুরশিদ আলম বলেন, ডুবন্ত বাঁধ নির্মাণের ফলে বন্যার পানি আসার আগেই কৃষকরা ফসল তুলতে পারবে।
তিনি বলেন, গোমতী নদীর বিভিন্ন টেকনিক্যাল পয়েন্টে বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা দ্রুতই দূর করা সম্ভব।
