বিশিষ্ট সাংবাদিক বিভুরঞ্জন সরকারের শারীরিক অবস্থার উন্নতি
বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাপ্তাহিক মৃদুভাষণ-এর নির্বাহী সম্পাদক বিভুরঞ্জন সরকার বেশ কিছু জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন আছেন। সম্প্রতি তার কিডনিতে সফল অস্ত্রোপচার হয়েছে। এখন তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।
পারিবারিক সূত্রে জানা যায়, হেপাটাইটিস বি-এর প্রভাবে তার লিভার আশঙ্কাজনক অবস্থায় উপনীত হলে উন্নত চিকিৎসার জন্য গত ১০ এপ্রিল তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। লিভারের চিকিৎসায় অন্তত ৬ মাস সময় লাগবে বলে চিকিৎসকরা জানান।
এছাড়াও আগামী সপ্তাহে হৃদপিণ্ডে সৃষ্ট দু’টি ব্লক অপসারণে এনজিও প্লাস্টিক করার কথা রয়েছে। তার চিকিৎসার বিপুল ব্যয় বহন করার জন্য ইতোমধ্যে একটি তহবিল গঠন করা হয়েছে। দেশ-বিদেশের অনেকেই এই তহবিলে অর্থ সাহায্য করেছেন।
তার পরিবারের পক্ষ থেকে এ তহবিলে আর্থিক সাহায্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। তহবিলে অর্থ বা চেক পাঠানোর ঠিকানা: বিভুরঞ্জন সরকার, সঞ্চয়ী হিসাব নম্বর ০৭৩৪০৫৮৫২৮, আইএফআইসি ব্যাংক, শান্তিনগর শাখা, ঢাকা।
