২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডঃ গালিবের সমর্থকরা পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে

জেলার ব্র্যাক অফিসে বোমা হামলার কথিত মুল পরিকল্পনাকারী ডঃ গালিবের সমর্থকরা গাইবান্ধায় পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এতদোদ্দেশ্যে তার সমর্থকরা শুক্রবার গোবিন্দগঞ্জ উপজেলায় সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তা বানচাল করে দেয়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

সূত্র জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার টি এ্যান্ড টি ভবনের সামনে আহলে হাদিস মসজিদে শুক্রবার দুপুরে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ-এর নেতা-কর্মীরা ডঃ গালিবের মুক্তির দাবিতে সমাবেশ করার উদ্যোগ নেয়। কিন্তু পুলিশ তাদের সেই চেষ্টা নস্যাৎ করে দেয়।

স্থানীয় একটি সূত্র জানায়, গালিবের সমর্থকরা গাইবান্ধা জেলায় তাদের কর্মকান্ড আবার শুরু করার জন্য প্রকাশ্যে এবং গোপনে সভা-সমাবেশ-মিছিল করার চেষ্টা করছে।

সূত্র আরও জানায়, এসব সমর্থকদের বেশির ভাগই ধর্মান্ধ এবং উগ্রপন্থী।