সামাদ আজাদের মৃত্যুতে সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের শোকসভা অনুষ্ঠিত ও ১৫ দিনের শোক কর্মসূচি ঘোষণা
সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ ও ইসলামি চিন্তাবিদ আল্লামা নূর উদ্দিন গহরপুরীর মৃত্যুতে শুক্রবার শোকসভা করেছে। সভায় তারা ১৫ দিনের শোক কর্মসূচি ঘোষণা করে।
সংগঠনের সভাপতি অ্যাড. আবেদ রাজার সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় ১৫ দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করে একটি শোকবই খোলা হয় এবং কর্মসূচি উপলক্ষ্যে সংগঠনের পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। দেশ ও বিদেশের সকল শাখা অফিসে অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ।
