২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার ইণ্ডিয়ার স্বল্প খরচের 'এয়ার ইণ্ডিয়া এক্সপ্রেস' উদ্বোধন

উপসাগরীয় দেশগুলোতে চলাচলের জন্য এয়ার ইণ্ডিয়ার স্বল্প খরচের বিমান সার্ভিস ‘এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’ শুক্রবার সকালে ভারতের কেরালা রাজ্যের থিরুভ্যানানথাপুরাম থেকে আবুধাবির উদ্দেশ্যে তার প্রথম যাত্রা শুরু করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

এর মাধ্যমে উপসাগরীয় দেশগুলোতে কাজ করছে এমন কেরালাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

আন্তর্জাতিক ওই বিমানবন্দরে অনুষ্ঠিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী ডমেন চাণ্ডি এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রী প্রফুল প্যাটেলের উপস্থিতিতে গভর্নর আর. এল ভাটিয়া প্রথম বিমানটি আকাশে ওড়ার অনুমতি দেন।

এয়ার ইণ্ডিয়ার পুর্ণ ভতুর্কি নিয়ে কেরালার থিরুভ্যানানথাপুরাম, কচি (নেডামবাসেরিা) ও কোঝিকোদে (কারিপুর) থেকে এয়ার ইণ্ডিয়া এক্সপ্রেস’র ৩১ টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।