হোটেল ব্যবসায় বিনিয়োগ করছে ব্যাংকক এয়ারওয়েজ
থাইল্যান্ডের স্বনামধন্য বেসরকারি কেরিয়ার সার্ভিস ব্যাংকক এয়ারওয়েজ গ্র“প এদের ব্যবসা প্রসারণের লক্ষে এয়ারলাইন ব্যবসার পাশাপাশি দেশে ও দেশের বাহিরে অতিথি সেবা শিল্প চালু করার পদক্ষেপ নিয়েছে।
এই প্রতিষ্ঠান তাদের ফ্লাইটগুলো যেসব স্থানে রানওয়ে ছুয়েছে সেখানেই হোটেল ব্যবসায় বিনিয়োগের উদ্যোগ নিয়েছে।
ব্যাংকক এয়ারওয়েজ খুব দ্রুততার সাথেই এয়ারপোর্ট সার্ভিসসহ নতুন নতুন ব্যবসায় ঠুকে পড়ছে।
ব্যাংকক এয়ারওয়েজ এর হোটেল এবং ক্যাটারিং বিভাগের সহসভাপতি ফ্যাক হ্যামিংসেন জানান, আতিথেয়তা একটি ব্যবসা এবং এয়রলাইন পরিচালনার ক্ষেত্রে এটি একে অপরের সম্পুরক ও পরিপূরক।
ব্যাংকক এয়ারওয়েজ থাইল্যাণ্ড উপসাগরের কাহসুমিতে সামুই পালাম বিচ রিসোর্ট উন্নয়নকল্পে অতিরিক্ত ২০০ মিলিয়ন বাথ ব্যয় করেছে।
বর্তমানে থাইল্যান্ডের অন্যসব এয়ার লাইনের চেয়ে ব্যাংকক এয়ারওয়েজ চীনের শহরগুলোতে সর্বাধিক চলাচল করে। চলতি মাস থেকে এই প্রতিষ্ঠান তাদের ৫ম এবং ষষ্ঠ গন্তব্য হিসেবে জিয়াংজু ও হ্যাংজুতে ফ্লাইট পরিচালনা করবে।
ব্যাংকক এয়ারওয়েজ সম্প্রতি থাইল্যান্ডের প্রতিবেশি দেশ কম্বোডিয়া, লাওস, বার্মা এবং মালদ্বীপসহ ১৮ টি দেশে তাদের ফ্লাইট পরিচালনা করছে।
