২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষকে কৌশলে সায়েস্তা করতে গিয়ে বিপাকে পড়েছে মামলাকারীরাই

নারী ও শিশু অপহরণ এবং হত্যা মামলা দায়ের করে প্রতিপক্ষকে কৌশলে সায়েস্তা করতে গিয়ে এবার বিপাকে পড়েছে মামলাকারীরাই। মামলায় উল্লিখিত অপহৃত এক নারী ও এক শিশুকে ছয় বছর লুকিয়ে থাকার পর পুলিশ গ্রেফতার করেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 09:54 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

দিনাজপুরের বিরল থানার উত্তর বাহুলী গ্রামের ছহিমুদ্দিনের স্ত্রী মাহফুজা বেগম ও তার মেয়ে মৌসুমীকে বৃহস্পতিবার জেলার সুঃসুঙ্গির মোড়ে ছেলে মাসুদ রানার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে।

জানা গেছে, ১৯৯৯ সালের ২৭ এপ্রিল দিনাজপুরের উত্তর বাহুলী গ্রামের নুরুন্নাহার বেগম বিরল থানায় তার বোন মাহফুজা ও তার মেয়ে মৌসুমীকে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে অপহরণ ও হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ দায়ের করে।

মামলায় পালসহর গ্রামের জয়নাল, মোমিন, আবেদ, জব্বার, নজরুল ইসলাম, নুরুল ইসলাম, নাছির উদ্দিন ও মহির উদ্দিনকে আসামী করা হয়। মামলা করার আগেই পরিকল্পিতভাবে অপহৃতদের গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় ছেলের তত্ত্বাবধানে ভাড়া বাসায় লুকিয়ে রাখা হয়।

মামলার আসামীরা ৮ থেকে ১৫ মাস পর্যন্ত হাজত খেটে এখন জামিনে রয়েছে। এ অবস্থায়  অপহৃতদের অবস্থানের খবর জানতে পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে দিনাজপুরে নিয়ে যায়। বিষয়টি গাইবান্ধায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।