২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ এপ্রিল ৭টি পৌরসভায় নির্বাচন

আগামী ৩০ এপ্রিল দেশের বিভিন্ন স্থানের সাতটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

পৌরসভাগুলো হলো দর্শনা, তাহেরপুর, হাকিমপুর, নগরকান্দা, কেন্দুয়া, ফেনী ও হরিণাকুন্ডু।

সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনের দিন সংশ্লিষ্ট পৌর এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। খবর তথ্যবিবরণী’র।