মাদারীপুরে অপহরণের ১০ দিন পর ইউসুফ ফকিরের লাশ উদ্ধার
মাদারীপুর থানা পুলিশ অপহরণের ১০ দিন পর বুধবার সন্ধ্যায় ইউসুফ ফকিরের (৪৫) গলাকাটা ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে। সদর উপজেলার হাতমদি গ্রামের একটি হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুইখালীর নিজ বাড়ি থেকে সন্ত্রাসীরা নিজ বাড়ি থেকে গত ১৭ এপ্রিল তাকে অপহরণ করে।
অপহরণের দু দিন পর অপহৃতের স্ত্রী সন্ত্রাসীদের নাম উল্লেখ করে থানায় মামলা করলেও পুলিশ তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি।
