২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে নিহত ১ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৃহস্পতিবার দুপুরে কালবৈশাখী ঝড়ে ১ জন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

ঝড়ে জেলার বিভিন্ন উপজেলায় কয়েকশ’ কা^ঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ঝড়ের সময় শিলাবৃষ্টির কারণে উঠতি ইরিবোরো ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।

জেলাশহরের অন্যান্য স্থানে অসংখ্য গাছপালা ভেঙ্গে পড়ে ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে।

আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।