২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যাণ্ডের রানী বিয়াট্রিক্স’র জন্মদিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার নেদারল্যাণ্ডের রানী বিয়াট্রিক্সকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 05:05 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি দু’দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আগামী বছরগুলোতে তার উন্নয়ন ঘটবে এবং আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি রানীর সুখ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং নেদারল্যাণ্ডের জনগণের সুখ, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

নেদারল্যাণ্ডের প্রধানমন্ত্রী জ্যা পিটার ব্যালকেনেন্দের কাছে পাঠানো অন্য এক বার্তায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, দু’দেশের মধ্যে যে বন্ধুত্ব এবং সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে আগামী বছরগুলো তা আরও জোরদার হবে।

তিনিও রানীর সুখ ও সুস্বাস্থ্য এবং নেদারল্যাণ্ডের জনগণের অব্যাহত সুখ, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।