২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ ও জোতদারদের ভয়ে পবনার চারটি গ্রামের আদিবাসীরা নিরাপত্তাহীনতায়

ধান কাটা নিয়ে জোতদারদের সাথে আদিবাসীদের দ্বন্দ্বের জের ধরে পুলিশ ও জোতদারদের লাঠিয়াল বাহিনীর হামলার ভয়ে পাবনার  চাটমোহর উপজেলার ৪টি গ্রামের আদিবাসীরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 04:16 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

সপ্তাহখানেক আগে আদিবাসীদের জমির ধান কাটা নিয়ে জোতদারদের সাথে দ্বন্দ্ব শুরু হয়। এরই জের ধরে শুক্রবার আদিবাসীদের একটি মন্দির গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। এ নিয়ে মামলা করতে পুলিশ জোতদারদের পক্ষ নিয়ে উল্টো আদিবাসীদের ভয় ভীতি দেখায়।

পুলিশের মিথ্যে মামলা আর জোতদারদের লাঠিয়াল বাহনীর হামলার ভয়ে প্রত্যন্ত গ্রামের আদিবাসীদের মনে আতঙ্ক বিরাজ করছে। নিজেদের লাগানো ধান কাটতে গেলে জোতদারদের মিথ্যে মামলায় পুলিশ দু’ আদিবাসীকে গ্রেফতার করে। প্রভাবশালী জোতদারদের ভয়ে তারা বাইরেও বের হতে পারছেন না, কাটতে পারছেন না নিজেদের জমির ধান। এ সব কারণেই এলাকার আদিবাসীরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।