জিয়া বিমানবন্দরে পুলিশের আঘাতে এক আনসার আহত
জিয়া আন্তজার্তিক বিমান বন্দরে পুলিশের আঘাতে এক আনসার গুরুতর আহত হয়েছে বলে পুলিশ বুধবার জানায়।
গুরুতর আহত আনসার নজরুল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাতে রিক্সা যোগে বহি:টার্মিনালে যেতে বাধা দেওয়ায় দুই পুলিশ বিমান বন্দরের পার্কিং এলাকায় কর্তব্যরত ওই আনসারকে নির্দয় ভাবে আঘাত করে।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
বিমান বন্দর থানার সাব ইন্সপেক্টার রিনা বেগম এ ঘটনা অস্বীকার করে বলেন এ ব্যপারে কোনও মামলা হয়নি।
তিনি বলেন, জিয়ায় প্রবেশ পথে পুলিশ ও আনসারের মাঝে ভুল বোঝাবুঝির ঘটনা ছাড়া অন্য কোনও ঘটনা ঘটেনি।
