২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকো লিমিটেড শাইনপুকুর সিরামিকস'র শেয়ার কিনে নেবে

বেক্সিমকো লিমিটেডের শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শত ভাগ শেয়ার কিনে নেবার প্রস্তাব অনুমোদন করেছে শাইনপুকুরের শেয়ারহোল্ডাররা। মঙ্গলবার কোম্পানির বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 09:56 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

শাইনপুকুর সিরামিকস লিমিটেডের মোট পেইড আপ মূলধন হলো ৬৬.০৬ কোটি টাকা।

বেক্সিমকো লিমিটেডের প্রস্তাবনা অনুসারে বেক্সিমকো’র একটি শেয়ারের বিপরীতে শাইনপুকুরের তিনটি শেয়ার বিনিময় করা যাবে।

২০০৪ সালে শাইনপুকুর সিরামিকস লিমিটেড ছয় কোটি টাকার নীট মুনাফা অর্জন করে। ওই বছর কোম্পানির মোট টার্নওভার ছিল ১০৩ কোটি টাকা। এ পর্যন্ত কোম্পানিটি ৯২ কোটি টাকা মূল্যমানের পণ্য রপ্তানি করে।