হান্নান মৃধাকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে
সরকার অধুনালুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর বিতর্কিত পরিচালক লে. কর্নেল এম এ হান্নান মৃধাকে মঙ্গলবার সেনাবাহিনীতে তাঁর স্বপদে ফেরত পাঠিয়েছে।
সূত্র জানায়, রাষ্ট্রপতির এক নির্দেশক্রমে হান্নান মৃধাকে সেনাবাহিনীতে ফেরত পাঠানোর আদেশপত্রে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাক্ষর করেছেন।
এদিকে, এ খবর পেয়ে দুর্নীতি দমন কমিশন ও বিলুপ্ত ব্যুরোর কর্মকর্তা-কর্মচারিরা খুশিতে মিষ্টিমুখ করেন। জানা যায়, হান্নান মৃধার মতো রাজনৈতিক আর্শীবাদপুষ্ট ও ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তার অপসারণে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হান্নান মৃধার জন্যই দুর্নীতি দমন কমিশনে সৃষ্ট অচলাবস্থা দূর হচ্ছিল না।
