দুই ভলবো বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২
রাজধানীর পল্লবীতে সোমবার রাতে একটি ভলবো বাস অপর একটি ভলবো বাসকে পিছন দিক থেকে ধাক্কা দিলে একজন মহিলা নিহত এবং দু’জন আহত হয়।
পল্লবী পুলিশ জানায়, তারা নিহত মহিলা ও আহত দু’জনের পরিচয় পায়নি।
ডিসি নর্থ কোহিনুর মিয়া বিডিনিউজকে জানান, আহত দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহত মহিলার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
বাস দুটিকে আটক করা হয়।
এদিকে, একই দিন রাতে লালমাটিয়ার একটি ছয়তলা ভবন থেকে অগ্নিদগ্ধ একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
