ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক নিহত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সোমবার ঠাকুরগাঁও সীমান্তে এক বাংলাদেশী কৃষককে গুলি করে হত্যা করেছে।
নিহত বাংলাদেশী কৃষক আশরাফুল (২৮) সিংঘড়ি গ্রামের সুলতান আলীর ছেলে। গ্রামবাসীরা জানান, বিকেলে কৃষি জমিতে সেচ দেয়ার সময় বিএসএফ সরাসরি গুলি করে তাকে হত্যা করে।
বাজরুক ক্যাম্পের কাছে ৩৬১/এফ পিলারের কাছে ঘটনাটি ঘটে।
সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিডিআর’র পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেয়া হয়নি।
