২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্য নিয়ন্ত্রণের দায়িত্ব নেবে কে?

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য দায়ি কে কিংবা মুল্য নিয়ন্ত্রণই করে কারা?

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

রোববার জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি প্রধান প্রশ্ন হিসেবে দেখা দেয়।

সারাদেশের লক্ষ লক্ষ মানুষের অপরিসীম ভোগান্তির কারণ হিসেবে জটিল এই ইস্যু নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের জন্য কাকে দায়ি করা হবে সে বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় তাদের অজ্ঞতা প্রকাশ করেন।

পাশ্ববর্তী দেশগুলোর মূল্য নিয়ন্ত্রণের ওপর নজরদারি করার কোনও সংস্থা রয়েছে কিনা সে বিষয়ে সংসদের স্থায়ী কমিটিকে অবগত করার জন্য সভায় বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির পরবর্তী বৈঠকে এ ব্যাপারে তাদের একটি রিপোর্ট জমা দেওয়ার তাগীদ দেওয়া হয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, মূল্য নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সাথে স্বরাষ্ট্র, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, নৌ পরিবহণ এবং বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় জড়িত।

বাণিজ্য মন্ত্রী বলেন, মূল্য বৃদ্ধির জন্য শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয়কে একক ভাবে দায়ি করা ঠিক নয়।

কমিটির চেয়ারম্যান রেদোয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এল কে সিদ্দিকী, আমির খসরু মাহমুদ চৌধুরী, করিম উদ্দিন ভরসা এবং মজিবর রহমান মঞ্জু।