রাঙ্গামাটিতে ২০টি গাধা আমদানী, প্রজনন কেন্দ্র হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ভারত থেকে রাঙ্গামাটিতে ২০টি গাধা আমদানী করা হয়েছে।
আমদানীকৃত গাধার দলটিকে এখন পশু সম্পদ বিভাগের আসামবস্তি নামক এলাকায় রাখা হয়েছে। গাধা দেখতে সেখানে এখন উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, রাঙ্গামাটিতে একটি গাধা প্রজনন কেন্দ্র চালুর উদ্যোগের অংশ হিসেবে মন্ত্রণালয় এসব গাধা আমদানী করেছে। সংশ্লিষ্টরা বলছেন, দুর্গম পাহাড়ে চলাচলের জন্য ভারবাহী এই প্রাণী খুবই উপযোগী। স্বাধীনতার আগেও মালামাল টানার জন্য রাঙ্গামাটিতে বেশ কিছু গাধার ব্যবহার ছিলো।
আমাদনীকৃত ২০টি গাধার দাম পড়েছে এক হাজার ৪৪০ ডলার। এর মধ্যে ১০টি গর্ভবতী।
