বরিশালে চোরাচালানীদের তৎপরতা বেড়েছে
বরিশাল বিভাগে র্যাব আসার পর প্রথম প্রথম আন্তর্জাতিক চোরাচালানীরা গা ঢাকা দিলেও, তারা আবার সক্রিয় হয়ে উঠেছে।
চলতি বছরের প্রথম তিন মাসে পুলিশ কোটি টাকা মূল্যের পণ্য উদ্ধার করলেও চোরাচালানকারী চক্র ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে।
পুলিশ ৩৩ জনকে আটক করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৮টি মামলা দায়ের করেছে। কিন্তু পুলিশেরই দূর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে মামলাগুলো ঝুলে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এসব কারণে চোরাচালানিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অনেকে মনে করছেন। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হুণ্ডি ব্যবসায়ী এবং চোরাচালানকারীদের তালিকা প্রেরণের নির্দেশ দেয়া সত্বেও কর্তৃপক্ষের গড়িমসির কারণে তালিকা প্রস্তুত হচ্ছে না।
