২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরিচায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

ঢাকা- আরিচা মহাসড়কের বাথলী বাসস্ট্যান্ডের কাছে দ্রুতগামী বাসের চাপায় দু’জন নিহত হয়েছে। রোববার সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 05:49 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী আজমিরী পরিবহনের দ্রুতগামী একটি কোচ বাথলী বাসস্ট্যান্ডের কাছে একটি রিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই রিক্সাচালক আব্দুর রহমান এবং অজ্ঞাতপরিচয় রিক্সা যাত্রী নিহত হয়। নিহত রিক্সাচালকের বাড়ি মনিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রামে।

এ ব্যাপারে ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছে।