লক্ষীপুরে সংখ্যালঘুর বাড়িতে হামলা, লক্ষাধিক টাকার মালামাল লুট
লক্ষীপুরে বৃহস্পতিবার এক সংখ্যালঘুর বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করেছে। এ ব্যাপারে লক্ষীপুর থানায় একটি মামলা দায়ের করা হলেও কেউ গ্রেফতার হয়নি।
গত বৃহস্পতিবার সকালে স্থানীয় আবদুল করিম ও আবদুল মান্নানের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী সদর উপজেলার তুলাতুলি গ্রামে নিরঞ্জন বিহারী দাসের বাড়িতে হামলা চালায়।
পরিবারের সদস্যরা এ সময় বাধা দিলে তাদের প্রাননাশের হুমকি দেয়া হয়। বর্তমানে পরিবারটি নিরাপত্তহীনতায় ভুগছে বলে বিডিনিউজকে জানিয়েছে।
