২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মনবাড়িয়া ডাকাত পুলিশ বন্দুকযুদ্ধে আহত ৫

ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবার গোপিনাথপুর নামক স্থানে বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ ও ডাকাতদের মধ্যে বন্দুকযুদ্ধে পুলিশবাহী টেম্পুর চালকসহ পাঁচ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 04:16 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

আহত টেম্পু চালক আহম্মদ আলী(৩৫) কে গুরুতর অবস্থায় ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত অপর চার পুলিশ সদস্যকে কসবা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুত্র জানায়, রাত পৌনে তিনটার দিকে কসবা আখাউরা সড়কের গোপিনাথপুর এলাকায় একদল সশস্ত্র ডাকাতদল একটি টেম্পুকে ধাওয়া করলে টেম্পুটি দ্রুত এসে  টহলরত পুলিশে খবর দেয়। অপর একটি টেম্পু নিয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা টেম্পুটিকে আটকানোর চেষ্টা করে। চালক টেম্পুটিকে  না থামালে ডাকাতদল ককটেল ও গুলি করতে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোড়লে ডাকাতরা গুলি চালাতে চালাতে পালিয়ে যায়।

সংঘর্ষ কালে পুলিশের কসবা থানার সাব ইন্সপেক্টর রমজান আলী, এএসআইসহ দুই কন্সটেবল আহত হয়।

এ ঘটনায় কসবা থানায় মামলা করা হয়েছে।