২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে নিয়ে গুজব ভিত্তিহীন

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বাংলাদেশে মানবাধিকার লংঘনের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব পাসের ঘটনাকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন, ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2005, 07:39 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

সুইডেন থেকে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত একটি গোলটেবিল শেষে  দেশে ফেরার পর গতকাল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে সাক্ষাতকারে অর্থমন্ত্রী বলেন, এসব কথা পুরোপুরি ভিত্তিহীন।

সাইফুর বলেন, বাংলাদেশকে নিয়ে ইউরোপিয়দের ধারণা খুবই ইতিবাচক। তিনি বলেন, ইউরোপিয় ইউনিয়নের ১২ জন সদস্যের সাথে আমি কথা বলেছি। বাংলাদেশ সম্বন্ধে তাদের ধারণা খুবই ভাল।

স্টকহোমে অনুষ্ঠিত সেমিনার সম্পর্কে বলতে গিয়ে সাইফুর বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্থমন্ত্রীরা সেখানে হাজির হয়েছিলেন এবং  প্রজনন স্বাস্থের ব্যাপারে আরো গুরুত্বারোপ ও আর্থিক সহায়তার ব্যাপারে সবাই একমত হন।

তিনি বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রজনন স্বাস্থ্যের বিষয়টি যোগ করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয় এ আলোচনায়।