বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মবিরতি
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে দলীয়করণ ও অনিয়ম বন্ধকরন, ও বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে বুধবার পূর্নদিবস কর্মবিরতি পালন করবে চট্ট্রগাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
১৬ এপ্রিলের মধ্যে সমিতির দাবীসমুহ বাস্তবায়ন করা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচী দেয়া হবে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. গাজী সালেহ উদ্দিন।
