২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. ওয়াজেদ মিয়ার বোন ফাতেমা খাতুনের ইন্তেকাল

বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার বড় বোন এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ননদ ফাতেমা খাতুন মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ থানার ফতেহপুরের পৈত্রিক বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না ... রাজেউন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 07:08 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি একমাত্র কন্যা, তিন বোনসহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলের নেতা শেখ হাসিনা ফাতেমা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি অপর এক শোক বিবৃতিতে ফাতেমা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।