চীনের স্বীকৃতিকে সিকিম সরকার সম্ভাষণ জানিয়েছেন
ভারতের অংশ হিসেবে সিকিমকে স্বীকৃতি দেওয়ায় চীনের প্রতি সম্ভাষণ জ্ঞাপন করেছে সিকিম সরকার। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বিবাদমান অনেক সমস্যা দুরিভূত হয়েছে বলে জানিয়েছে সিকিম সরকার।
সিকিমের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পিবি গোরোংগ জানান, ভারতের সাথে চীনের উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করা সত্বেও ১৯৭৫ সালে সিকিম ভারতের অর্ন্তভূক্ত হওয়ার পর আমরা ভারতের অংশ হিসেবে মেনে নিয়েছি।
তিনি আরও জানান, ভারত ও চীন সিকিমের নাতুলা দিয়ে সীমান্ত বাণিজ্যের মাধ্যমে দুই দেশের সম্পর্ক মজুবুত করার পদক্ষেপ নিতে পারে।
তিনি জানান, প্রায় ৪০ বছর পর নাতুলা বানিজ্য রুট চালুর মাধ্যমে রাজ্য সরকার তার পরিকল্পনা অনুসারে ব্যবসা বাণিজ্যের অগ্রগতির জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো নির্মাণে গুরুত্বের সাথে কাজ করতে পারে।
চীনা প্রতিনিধি সোমবার নয়াদিল্লিতে সিকিমকে ভারতের মধ্যে অন্তর্ভূক্ত করে তৈরীকৃত নতুন ম্যাপ ভারত সরকারের কাছে হস্তান্তর করে।
বাণিজ্য সম্ভবনা ছাড়াও নাতুলা রুট পূণরায় চালুর মাধ্যমে ভারতের পর্যটন ক্ষেত্র হিসেবে সিকিম লাভজনক অবস্থানে থাকবে।
