২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর দুর্ঘটনাস্থল পরিদর্শন

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সোমবার বিকেলে সাভারের পলাশবাড়ি এলাকায় ধ্বসে যাওয়া স্পেকট্রাম সোয়ের্টা ফ্যাক্টরি পরিদর্শন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

তখন সেখানে উদ্ধার কাজ করছিল সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে উদ্ধারকাজ সম্পর্কে অবহিত করেন ঢাকার জেলা প্রশাসক ও উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা । তারা প্রধানমন্ত্রীকে জানান, ধ্বসে যাওয়া ভবনের মধ্য থেকে ৯৫ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার তৎপরতা শেষ করতে আরও সময় লাগবে এবং ভবনের মধ্যে আরও মানুষ আটক থাকতে পারে।

প্রধানমন্ত্রী দ্রুততা ও সতর্কতার সঙ্গে উদ্ধার তৎপরতা চালানোর জন্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আহতদের চিকিৎসার জন্যে সেখানে স্কাউট, গণস্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা কাজ করছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী আহতদের দেখতে সাভার সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে যান এবং সেখানে তিনি  আহতদের খোঁজ-খবর নেন।  আহতদের কাছ থেকে দুর্ঘটনার সময়কার অবস্থার বিবরণ শোনেন।

সিএইচএমসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীনদের চিকিৎসার সর্বোত্তম ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। তিনি আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ধৈর্য্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে পরামর্শ দেন।