২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের ২ কর্মী নিহত, আহত ২৫

জামায়াতে ইসলামী বাংলাদেশ দিনাজপুর জেলা প্রতিনিধি সম্মেলন শেষে ফেরার পথে শুক্রবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কের লক্ষীপুর নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় দু’জন কর্মী নিহত এবং ২৫ জন আহত হয়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

ঘটনাস্থলেই নিহত হন বিরামপুর উপজেলার মুকুন্দপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান (৫৮)। হাসপাতালে ভর্তির পর মারা যায় অজ্ঞাত এক যুবক (২০)।

আহতদের ফুলবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।