২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাপাঁইনবাবগঞ্জে মহিলাসহ দুই ভারতীয় আটক

জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাটরাটোলা গ্রামে অনুপ্রবেশ করায় স্থানীয় জনগণ দুই ভারতীয় নাগরিককে আটক করে শুক্রবার পুলিশে সোপর্দ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাপাঁইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 05:12 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

আটককৃতরা হলো-ভারতের মালদা জেলার কালিয়াচক থানার সাইফুদ্দিন এবং একই এলাকার অপর এক অবাঙালি মহিলা।

স্থানীয়রা জানায়, ক্যাটরাটোলা গ্রামের রোমেনা (১০) ও মোশারা (৮) নামে দুই শিশু আম কুড়ানোর সময় ওই দুই ভারতীয নাগরিক তাদের মিষ্টি খাওয়ানোর চেষ্টা করে। এ সময়ে শিশুদের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, আটককৃত মহিলার পরিচয় পাওয়া যায় নি।