পুলিশের নতুন আইজিপি হাদিস উদ্দিন-আপডেট সহ
পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ হাদিস উদ্দিনকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার সরকারি এক প্রঞ্জাপনের মাধ্যমে এ নিয়োগ হয়।
আইজিপি এম আশরাফুল হুদার মেয়াদ ৭ এপ্রিল পূর্ণ হওয়ায় হাদিস উদ্দিনকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
নতুন আইজিপি মোহাম্মদ হাদিস উদ্দিন বিকেল সাড়ে পাঁচটায় শপথ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন । এসময় পুলিশের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পুলিশের ক্যাডার সার্ভিসের ১৯৭৩ ব্যাচের কর্মকর্তা হিসেবে প্রথমবারের মত নিয়োগপ্রাপ্ত হাদিস উদ্দিনকে বাংলাদেশ পুলিশের ২৩ তম আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার কাউন্সিলর হিসেবে ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে কম্বোডিয়ায় জাতিসংঘ মিশনে ডেপুটি কমান্ডার হিসেবেও তিনি দায়িত্বরত ছিলেন।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে তিনি অপরাধ তদন্ত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। হাদিস উদ্দিন কম্বোডিয়া, থাইল্যান্ড, সৌদি আরব ও কাতার সহ বেশ কিছু দেশ সফর করেছেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকাবিশ্ববিদ্যালয়ের প্রান রসায়ন ও পুষ্টি বিভাগ থেকে বিএসসি অনার্স এবং এম এসসি ডিগ্রী অর্জন করেন। আগামী বছরের ফেব্র“য়ারি মাসে তার নিয়মিত চাকরির মেয়াদ শেষ হবে ।
