২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রব্বানী হত্যা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ

কমোডর (অব:) গোলাম রব্বানী হত্যা মামলার তদন্তে ত্র“টি ধরা পড়েছে। বিচারক এম. হাসান ইমাম তদন্ত প্রতিবেদনকে ‘মারাত্মক ত্র“টিপূর্ণ’ বলে উল্লেখ করেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 06:23 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বিচারক বলেন, তদন্ত কাজে ত্র“টি থাকায় প্রকৃত অপরাধীরা শাস্তি থেকে পার পেয়ে গেছে।

ত্র“টিপূর্ণ চার্জশীট প্রদানের দায়ে তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানা জোনের সহকারী কমিশনার ফারুক আহমেদ’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া আদালত রায়ের একটি কপি পুলিশের আইজিকে পাঠানোর নির্দেশ দেন।

রায় ঘোষণার পর বিশেষ পিপি কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিডিনিউজকে বলেছেন, তদন্তকারী কর্মকর্তা কোনও আসামীর জবানবন্দী রেকর্ড করেননি। কর্মকর্তা আসামী ও বাদী পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে দ্বৈত ভূমিকা পালন করেছেন বলে তিনি মন্তব্য করেন।