২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছেছেন

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে দু দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন। তার এ সফরে দু দেশের অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি প্রধান্য পাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 03:25 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

একটি বিশেষ বিমানে চীনের প্রধানমন্ত্রী তার সফরসঙ্গী একশ দু সদস্যের বিশাল প্রতিনিধি দল নিয়ে বেলা ২ টা ৪০ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা  জিয়া।

চীনের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।

ওয়েন জিয়াবাওকে নিয়ে বিশেষ বিমানটি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে পৌঁছুলে তার সম্মানে ১৯ বার তোপধ্বনি করা হয়।