বরিশালের পিপি'র বিরুদ্ধে মাল ক্রোকের নির্দেশের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন
বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি বুধবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে তার বিরুদ্ধে মাল ক্রোক আদেশের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন জানিয়েছেন।
একটি মামলায় জামিন পাওয়া আসামী আদালতে হাজিরা না দেয়ায় জামিনদার পিপি মোহাম্মদ মুজিবুর রহমান নান্টুর বিরুদ্ধে বিচারক মালামাল ক্রোকের নির্দেশ দেন।
এই নির্দেশের প্রেক্ষিতে নান্টু স্থগিতাদেশ চেয়ে আবেদন করে।
