২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর মাজারে ভারতীয় হাইকমিশনার

ভারতীয় হাই কমিশনার বীনা সিক্রি বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার পরিদর্শন করেছেন। তিনি নিহত নেতার কবরে পুস্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 07:09 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বীনা সিক্রি মাজার কমপ্লেক্সের ফটোগ্যালারি, পাবলিক প্লাজা এবং পাঠাগারটি ঘুরে দেখেন।

এরপর তিনি শ্রীধাম ওরাকান্দিতে যান এবং পুণ্যার্থীদের øান-উৎসব দেখেন। এ সময় তিনি হরি মন্দিরও ঘুরে দেখেন এবং সেখানেও শ্রদ্ধা নিবেদন করেন।

ওরাকান্দি থেকে তিনি এগারোটায় ঢাকার উদ্দেশে রওয়ানা হন।